Logo
| বঙ্গাব্দ

পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষে ছাত্রদলের উপহার

  • আপডেট টাইম : 30-09-2025 ইং
  • 250824 বার পঠিত
পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষে ছাত্রদলের উপহার
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি উপজেলার সকল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজস্থলী উপজেলা সদর এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও সকল পূজামন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে নাইমুল ইসলাম রনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশ্বাসী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল। তার নির্দেশেই আমরা আজ আপনাদের মাঝে এসেছি আপনাদের আনন্দ ভাগ করে নিতে।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান রুবেল, উপজেলা বিএনপির অন্যতম সদস্য জিকু কুমার দে, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদ, মো. মামুন খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জোনায়েদ আহমেদসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়