নিজস্ব প্রতিবেদক
ভারত থেকে চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় সিগারেট দেশে ঢুকছে, এমন সংবাদ পাওয়া যায়। মারিশ্যা হতে সারোয়াতলী সিজক মুখ হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে দীঘিনালা ও খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ সিগারেটের চোরাচালান যায় বলে সেনাবাহিনীর কাছে তথ্য আসে।
তথ্যের ভিত্তিতে লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদের নির্দেশনায় সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওনের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার প্রিয়মলের নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল নিয়ে গতকার সন্ধ্যা ৭ টায় সারোয়াতলী সিজকমুখ এলাকায় পৌঁছায় সেনাবাহিনী। এসময় সন্দেহভাজন একটি নৌকা সিজকমুখে নদীর ঘাটে দেখা গেলে আটকানোর চেষ্টা করা হলে চোরাকারবারীর দল রাতের অন্ধকারে নৌকা নিয়ে পালিয়ে যায়। পরে ঘাটে তল্লাশি করে চরের মাঝখানে বস্তা বন্দী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
সূত্রে জানা যায়, এসব সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে চোরাকারবারি গ্রুপ বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ী জনপদ ও কাপ্তাই হ্রদকে ব্যবহার করে। এসব চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে লংগদু জোন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |