Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট টাইম : 13-10-2025 ইং
  • 239416 বার পঠিত
নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রিপোর্টারঃ N/A

এম সুজন, নানিয়ারচর

রাঙামাটির নানিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির আলম। তিনি বলেন, সম্প্রতি ঝড়ের কবলে নৌকা ডুবিতে নিহত ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা— এই দুই পরিবারের মাঝে ২৫ হাজার টাকার অনুদান চেক। এছাড়া ঐ ঘটনায় বেঁচে যাওয়া ৪ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে চেক হস্তান্তর করেন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়