Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে শোকাহত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

  • আপডেট টাইম : 19-10-2025 ইং
  • 236877 বার পঠিত
নানিয়ারচরে শোকাহত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি:

নানিয়ারচরে নৌকা ডুবিতে প্রাণহানির ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ৩০ সেপ্টেম্বর রাঙামাটির নানিয়ারচরে মহাজনপাড়ায় ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়। দুর্গাপূজা উপলক্ষে শনোলাপাড়ার ছয়জন কলেজ শিক্ষার্থী একই নৌকায় করে নানিয়ারচর বাজারে আসেন। বাড়ি ফেরার পথে প্রবল বাতাসের কারণে নৌকাটি ডুবে গেলে চারজন প্রাণে বেঁচে গেলেও দুঃখজনকভাবে ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান প্রাণ হারান।


সাম্প্রতিক এই দুর্ঘটনায় প্রাণহানির শোকাহত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমান। তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনায় নানিয়ারচর জোন গভীর শোক প্রকাশ করছে। আমরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং দুঃখের এই কঠিন সময়ে সর্বদা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়