হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাজস্থলী উপজেলার তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আসন্ন ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০২৫ উপলক্ষে এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক তড়িৎ বড়ুয়া, সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ, অভিভাবকবৃন্দ, দায়িত্বশীল শিক্ষকগণ এবং ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা।
সমাবেশে বক্তারা আসন্ন বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অভিভাবকরাও তাদের সন্তানদের পড়াশোনার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং শিক্ষকদের কাছ থেকে মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |