Logo
| বঙ্গাব্দ

নাম পরিচয় পরিবর্তন করেও পার পায়নি রকি

  • আপডেট টাইম : 24-10-2025 ইং
  • 226970 বার পঠিত
নাম পরিচয় পরিবর্তন করেও পার পায়নি রকি
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি

নাম পরিচয় গোপন এবং পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না রকির। পুলিশের বিশেষ অভিযানে পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ের গ্রেফতারী পরোয়ানা এক আসামীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর বিকেলে কাপ্তাই থানার এএসআই আফজাল, এএসআই নাসির উদ্দীন ও এএসআই রিপন বড়ুয়া অভিযান পরিচালনা করে রাঙামাটি শহর থেকে ৩ বছরের সিআর সাজা পরোয়ানার আসামি মো. রকি'কে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত রকি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বটতল এলাকার মো. ইসহাকের ছেলে।

সূত্রে আরও জানা যায়, আসামি ২০১৬ সালে পিক আপ গাড়ি চুরির অভিযোগে কাপ্তাই থানার মামলা মালে আটক হয়। তখন আসামি তার নাম রানা প্রকাশ রকি, পিতা- মো. ইসাহাক ও মিনু বেগম দম্পতির ছেলে বলে পরিচয় প্রকাশ করেন। যার ঠিকানা হাজির টেক, ওয়াগ্গা থানা- কাপ্তাই, রাঙামাটি মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামি রকিসহ তার সহযোগী সাইফুল ও মানাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাঙামাটি আসামিদের ৩ বছরের সাজা প্রদান করেন। পরে আসামি রকি তার সাজা হওয়ার বিষয়টি জানতে পেরে সাজা থেকে বাঁচতে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডে নিজের নাম রকির পরিবর্তে জামাল, পিতা মো. ইসাহাকের স্থানে জাহাঙ্গীর আলমের নাম এবং মায়ের নাম পাখি বেগমের পরিবর্তে মিনু বেগমের নাম ঠিকানা ব্যবহার করে নতুন করে এনআইডি কার্ড তৈরী করেন।

থানা পুলিশ জানান, আসামিকে চালান মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়