Logo
| বঙ্গাব্দ

পকেটে চিরকুট রেখে যুবকের রহস্যজনক মৃত্যু!

  • আপডেট টাইম : 29-10-2025 ইং
  • 229138 বার পঠিত
পকেটে চিরকুট রেখে যুবকের রহস্যজনক মৃত্যু!
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার যুবক আবু সিদ্দিকের ঝুলন্ত মরদেহ খাগড়াছড়ির দীঘিনালার কবাখালীর একটি ডেকোরেশনের দোকানের আড়া থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কবাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে জানালে পুলিশ  ডেকোরেশনের দোকানের আড়ায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। নিহত যুবক রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের সোনাই এলাকার সাবেক ইউপি সদস্য ও পশ্চিম সোনাই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের'র ছোট ছেলে আবু সিদ্দিক (৩৪) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ঝুলন্ত মরদেহের পকেটে একটি চিরকুট পাওয়া গিয়েছে। মৃত্যু ও চিরকুট নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর পরিবার কাছে নিহতের লাশ হস্তান্তর এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়