রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শ্রী-শ্রী প্রভু জগদ্বন্ধু মহাউদ্ধারণ মঠ প্রাঙ্গণে আগামী (৮ নভেম্বর) শনিবার ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। অনুষ্ঠানটি শুরু হবে সকাল ১০টায় শ্রী শ্রী লোকনাথ বাবার ঘট স্থাপনের মধ্য দিয়ে। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শিব স্নান এবং সকাল ১১টায় লোকনাথ বাবার পূজা। দুপুর ১টায় থাকবে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। বিকেল ৫টায় পরিবেশনায় অংশ নেবে গ্রামের ক্ষুদে শিল্পীবৃন্দ, পাশাপাশি অনুষ্ঠিত হবে প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
রাঙ্গুনিয়া উপজেলার শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু মহাউদ্ধারণ মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবে স্থানীয় আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে লোকনাথ বাবার আশীর্বাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |