Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল মানুষের মাঝে ঢেউটিন বিতরণ

  • আপডেট টাইম : 14-11-2025 ইং
  • 199892 বার পঠিত
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল মানুষের মাঝে ঢেউটিন বিতরণ
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা সদরের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঢেউটিন তুলে দেন জেলা পরিষদের সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। ঘর মেরামত ও বসবাস উপযোগী করতে এই সহায়তা তাদের কিছুটা হলেও উপকারে আসবে।”

এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়