Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে জেলা পরিষদের নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ-হরতাল

  • আপডেট টাইম : 20-11-2025 ইং
  • 232115 বার পঠিত
কাপ্তাইয়ে জেলা পরিষদের নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ-হরতাল
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও কোটা বাণিজ্যের অভিযোগের প্রতিবাদে কাপ্তাই উপজেলা শাখার সম-অধিকার আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও হরতাল পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সম-অধিকার আন্দোলনের কাপ্তাই উপজেলা শাখার সভাপতি আবু ইউসুফ মজুমদারের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা লোকমান, তৌহিদ, ইব্রাহিম হাবীব, বাবুল, ইউসুফ, তারেক, ইমন, নয়ন, জামাল, জামসে সহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা অভিযোগ করেন, জেলা পরিষদের সাম্প্রতিক নিয়োগে ব্যাপক অনিয়ম, কোটার অপব্যবহার ও স্বজনপ্রীতি করা হয়েছে। যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। এসব অপকর্মের বিরুদ্ধে ছাত্রসমাজ যে হরতালের ডাক দিয়েছে, সম-অধিকার আন্দোলন তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে। সমাবেশ শেষে হরতাল চলাকালীন কাপ্তাইয়ের বিভিন্ন সড়কে শান্তিপূর্ণ পিকেটিং ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়