Logo
| বঙ্গাব্দ

মহালছড়ি ও পানছড়িতে ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্পেইন

  • আপডেট টাইম : 29-11-2025 ইং
  • 213780 বার পঠিত
মহালছড়ি ও পানছড়িতে ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্পেইন
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি

প্রসবজনিত ফিস্টুলামুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়ি ও পানছড়িতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্পেইন। ২৫ নভেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীপময় তালুকদার, ডা. অনুভুষ চাকমা ও মো. হাফিজ উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর আর্থিক সহায়তা এবং সিআইপিআরবির কারিগরি সহযোগিতায় SR-MNCAH প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা একযোগে কাজ করছেন।

ফিস্টুলা সনাক্তকরণ:

জটিল বা বিলম্বিত প্রসবের পর যেসব নারীর প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণহীনভাবে ঝরে-তাদের প্রাথমিকভাবে ফিস্টুলা রোগী হিসেবে শনাক্ত করা হয়। সনাক্ত রোগীদের জেলা সদর হাসপাতালে মূল্যায়ন শেষে জাতীয় ফিস্টুলা সেন্টারে বিনামূল্যে উন্নত চিকিৎসা দেয়া হবে।

লক্ষ্য:

২০২৫ সালের আন্তর্জাতিক ফিস্টুলা দিবসে মহালছড়িকে “ফিস্টুলামুক্ত উপজেলা” হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ ফিস্টুলায় আক্রান্ত নারীদের জন্য নতুন আশার আলো তৈরি করবে এবং ভবিষ্যতে পুরো জেলা ও দেশকে ফিস্টুলামুক্ত করতে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়