Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে শিক্ষকদের কর্মবিরতি; বার্ষিক পরীক্ষা স্থগিত

  • আপডেট টাইম : 02-12-2025 ইং
  • 185957 বার পঠিত
কাপ্তাইয়ে শিক্ষকদের কর্মবিরতি; বার্ষিক পরীক্ষা স্থগিত
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধি

চার দফা দাবিতে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের কর্মবিরতির অংশ হিসেবে কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে। এতে বন্ধ রয়েছে বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী বড়ুয়া।

তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারাও কর্মবিরতি পালন করে যাচ্ছেন। পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা আসলে তারা আবারো বিদ্যালয়ের কার্যক্রম শুরু করবেন। তিনি আরো বলেন, সরকার যদি দাবী মেনে নেন তাহলে শিক্ষকেরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রয়োজনে শুক্র ও শনিবার বন্ধের দিনেও ক্লাস পরীক্ষা চালিয়ে যাবেন। তিনি সরকারের প্রতি দাবীগুলো মেনে নেওয়ার জন্য অনুরোধ জানান।

এদিকে শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা স্থগিত থাকায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বীগ্ন। তারা এই সমস্যা দ্রুত সমাধান করার আহবান জানান।

এবিষয়ে কথা হলে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান বলেন, উর্ধতন কতৃপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের কথা চিন্তা করে যেন শ্রেণী কার্যক্রম পরীক্ষা চলমান রাখা হয়। তবে কাপ্তাইয়ের এক মাত্র সরকারি নারানগিরি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে বার্ষিক পরীক্ষা। তবে চেষ্টা করা হচ্ছে এবিষয়ে সমাধান করে যেন পুনরায় পরীক্ষা দ্রুত শুরু করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়