রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সাজেক ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের কয়েকটি গ্রামের হত দরিদ্র ও দুস্থ নৃগোষ্ঠী ও বাঙালি পরিবারের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়কমেজর মোঃ সালমান সিদ্দিক।
বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার একশত স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল এবং শীতের পোশাক বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও সংরক্ষিত নারী ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা চাকমা, রিপিকা চাকমা, বাঘাইহাট বাজার ব্যাবসায়ী আনোয়ার হোসেন ও ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠ সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।
এ জাতীয় আরো খবর..