হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের সমর্থনে ব্যাপক জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) উপজেলার গাইন্দ্যা, ঘিলাছড়ি ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া ও গ্রামে এই নির্বাচনী পথসভা ও জনসংযোগ করা হয়।
প্রচারণা চলাকালীন পথসভা এবং জনসংযোগে অ্যাডভোকেট দীপেন দেওয়ান ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিএনপি একটি শৃঙ্খলার দল। বিএনপি পরিবার সকল জনগোষ্ঠীর অধিকার আদায়ে বদ্ধপরিকর। রাজস্থলী উপজেলার বিভিন্ন সমস্যা যেমন যোগাযোগ ব্যবস্থা, চন্দ্রঘোনা ফেরীঘাটে ব্রীজ নির্মাণসহ সকল সমস্যা সমাধানে কাজ করা হবে। নির্বাচিত হলে রাঙামাটি জেলায় দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকল জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।
এছাড়াও বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই। তারা রাজস্থলীসহ পুরো রাঙামাটি আসনে বিএনপিকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনিষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন প্রমুখ। এছাড়াও এতে জেলা এবং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এ জাতীয় আরো খবর..