Logo
| বঙ্গাব্দ

রামগড়ে দুস্থদের মানবিক সহায়তা দিলো বিজিবি

  • আপডেট টাইম : 26-02-2026 ইং
  • 66346 বার পঠিত
রামগড়ে দুস্থদের মানবিক সহায়তা দিলো বিজিবি
রিপোর্টারঃ N/A
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ–এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রামগড় জোন সদরে আয়োজিত কর্মসূচিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম’র সার্বিক দিকনির্দেশনায় গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগণের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রিক পানির ফিল্টার প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ, অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং চিকিৎসার জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়।

রামগড় ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরিব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়