Logo
| বঙ্গাব্দ

লক্ষীছড়িতে ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া

  • আপডেট টাইম : 28-02-2026 ইং
  • 64980 বার পঠিত
লক্ষীছড়িতে ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া
রিপোর্টারঃ N/A
রমজান আলী জিসান, লক্ষীছড়ি

পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া গ্রামে স্থানীয় সামাজিক সংগঠন ডিপি পাড়া ফ্রেন্ডস জোন ও প্রবাসী ক্লাবের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ডিপি পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ এবং প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাফেজ মো. আবু বক্কর সিদ্দিক বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়