Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান ও জরিমানা

  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 99952 বার পঠিত
রাজস্থলীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান ও জরিমানা
রিপোর্টারঃ N/A
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটির রাজস্থলীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করতে এবং বাজার মনিটরিংয়ের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি তেলের দোকান ও একজন সার ডিলারসহ মোট চার প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (৮ মার্চ) দুপুরে রাজস্থলী উপজেলা সদর ও রাজস্থলী বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় উপজেলা সদরের ‘আয়েশা অয়েল’, ‘মিনহাজ স্টোর’ ও ‘মোঃ নোমান’-এর তেলের দোকানকে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘মৃদুল স্টোর’ নামের একজন সারের ডিলারকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে রাজস্থলী বাজারের দুটি পোল্ট্রি মুরগির দোকানকে আগামী বৃহস্পতিবারের মধ্যে মাছ বাজারের নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করা হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বিভিন্ন দোকান মনিটরিং করেন এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়