কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরীর নাম মেহেরুন নাসা সামিরা (১৬)। তিনি আনোয়ার হোসেন ও শামসুল আক্তারের মেয়ে। এই ঘটনায় কিশোরীর মা সামছুল আক্তার রোববার (১৯ এপ্রিল) কাপ্তাই থানায় জিডি করেছেন।
নিখোঁজ কিশোরীর ফুফু জমিলা খাতুন জানান, গতকাল ১৮ এপ্রিল শনিবার সন্ধা ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সামিরার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিকে কেউ তার সন্ধান পেলে দ্রুত ০১৮৬৭-৭৩০৮৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবার এর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।
এ জাতীয় আরো খবর..