কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটি রিজিয়নের কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন)'র তত্বাবধানে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকরাছড়ি ও ডাকবাংলা দূর্গম এলাকার হতদরিদ্র পাহাড়ী গৃহহীন অংকাচিং মারমা ও খোয়াইচিং মং মারমার বসত ভিটায় নতুন ২টি গৃহ নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী অটল ছাপ্পান্ন।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে কাপ্তাই জোন কমান্ডার মহোদয়ের নির্দেশনায় ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে প্রত্যন্ত দূর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন-যাপনকারীদের অসাহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতী উদ্যোগ হাতে নিয়েছে।
একটা ভাল ঘরের অভাবে দীর্ঘদিন যাবৎ রোদ, বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি পরিবার দুটি কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন ঘর পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কাপ্তাই সেনা জোন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধীনস্ত কাকরাছড়ি ও ডাকবাংলা এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২-১৪ টি পরিবারের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিষ্যতে ও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক হত দরিদ্রদের পাশে থাকবে বলে এমনটা আশা প্রকাশ করেন কাপ্তাই জোন অধিনায়ক।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |