হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকাল ৫ টায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দিপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, যুবদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল মানুষের আস্থা ও ভরসার দল। বিএনপির সকল নেতাকর্মী মানুষের জন্য রাজনীতি করে এবং ভবিষ্যতেও করে যাবে। আমাদের দলে কোন চাঁদাবাজের জায়গা হবে না। কারো বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে আমরা কেন্দ্রীয় নির্দেশে ব্যবস্থা গ্রহণ করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সকল নেতাকর্মীকে বারবার সতর্ক করে দিচ্ছেন যাতে কেউই অনৈতিক কাজের সাথে না জড়ায়। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা ২৯৯ নম্বর রাঙামাটি আসনটি বিএনপিকে উপহার দিতে চাই।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |