Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যাকাত বিতরণ

  • আপডেট টাইম : 27-03-2025 ইং
  • 399022 বার পঠিত
বাঘাইছড়িতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যাকাত বিতরণ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

স্বাবলম্বী প্রতিটি মানুষ ইসলামিক নিয়ম অনুযায়ী যাকাত দেয়া দায়িত্ব ও কর্তব্য। সকলকে যাকাত বিষয়ে সচেতন হতে হবে এবং মহান স্বাধীনতা দিবসে বাঙ্গালী জাতি যুদ্ধ করে দেশকে স্বাধীন করায় আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি তা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ২০২৪-২৫ অর্থ বছরে সরকারি ভাবে যাকাত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে মডেল কেয়ারটেকার মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।

যাকাত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা কবির আহাম্মদ সহ বিভিন্ন এলাকা থেকে আগত ইমাম-মুয়াজ্জিন ও উপজেলার ইফার সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মডেল কেয়ারটেকার মো. বোরহান উদ্দিন তিনি জানান, গতকাল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সকাল ১১ টায় খতমে কুরআন ও বেলা ১২ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ও আজ উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে সরকারি ভাবে বাঘাইছড়ি উপজেলায় অসহায় ও দরিদ্র ১৫ জনকে ছয় হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়