Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : 28-03-2025 ইং
  • 436283 বার পঠিত
খাগড়াছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে প্রথমবারের মতো সাড়ে তিন হাজারের অধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) অফিসার ক্লাবে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন গুইমারা আনসার ব্যাটালিয়নের পরিচালক এএইচএম মেহেদী হাসান। এ সময় খাগড়াছড়ি আনসার ও ভিডিপি জেলা কমান্ডান্ট মো. আরিফুর রহমান, সদর আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, মানিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালীনি চাকমা, সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিতরণকালে খাগড়াছড়ি আনসার ও ভিডিপি জেলা কমান্ডান্ট মো. আরিফুর রহমান জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে প্রথমবারের মতো তৃণমূলে কর্মরত তিন হাজার ৬'শ ২৪ জন ভাতা ভোগী আনসার, ভিডিপি, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, উপজেলাও ইউনিয়ন আনসার কমান্ডারদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদসামগ্রী দেয়া হয়েছে।

ঈদ সামগ্রীর মধ্যে জেলার সদর উপজেলায় ৩৯৯, মানিকছড়ি ৩৭১, লক্ষ্মীছড়ি ১৩৪, গুইমারা ৩০০, মহালছড়ি ৩৫৯, রামগড় ১৭৫, মাটিরাঙা ৮২৩, পানছড়ি ৩২৭, দীঘিনালা ৭১১ জন সহ মোট ৩ হাজার ৫৯৯ জনের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়