Logo
| বঙ্গাব্দ

মহালছড়িতে মারমা ঐক্য পরিষদের কাউন্সিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 04-04-2025 ইং
  • 390450 বার পঠিত
মহালছড়িতে মারমা ঐক্য পরিষদের কাউন্সিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

সাবাই মারমা, মহালছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের কাউন্সিল ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্টিত হয়।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি শাখার সাবেক সভাপতি মংচ্ছুপ্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্টাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি সুধাঅং মারমা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, যুগ্ম-সাধারণ সম্পাদক ক্যজরী মারমা।


মংশিলা মারমার সঞ্চালনায় প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বক্তব্যে বলেন, মারমা জাতিকে সুশিক্ষিত নাগরিক হতে হবে। সমাজের মারমা জাতির ঐক্যবদ্ধ ভাবে সকলকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিটি অফিস আদালতে মারমা জাতির প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। আগামীতে মারমা জাতির উন্নয়নে প্রতিটি দপ্তরে মারমা জাতির থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রয়োজন হলে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান করেন। তিনি মারমা ঐক্য পরিষদ সংগঠনে প্রতিটি গ্রামের মারমা মহিলা সমিতি  মাধ্যমে নারীরা আজ সংঘবদ্ধ হয়েছে বলে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখায় মংনু মারমাকে সভাপতি ও মংশিহলা মারমাকে সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট, চাইঞা মারমা সভানেত্রী ও ম্যাশিনু মারমাকে সাধারণ সম্পাদক করে মহিলা ঐক্য সমিতি ১০১ এবং মারমা যুব ঐক্য পরিষদের থৈইঅং মারমাকে সভাপতি মংচিং মারমাকে সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট কমিটির নাম ঘোষণা পরবর্তী ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়