Logo
| বঙ্গাব্দ

সাজেকে বৈসু উৎসবে সেনাবাহিনীর সম্প্রীতির বার্তা

  • আপডেট টাইম : 11-04-2025 ইং
  • 394792 বার পঠিত
সাজেকে বৈসু উৎসবে সেনাবাহিনীর সম্প্রীতির বার্তা
রিপোর্টারঃ N/A

স্টাফ রিপোর্টারঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৈসু উৎসব অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মাইটি সিক্সার্স  ইউনিট।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাজেক পর্যটন এলাকায় ত্রিপুরা জনগোষ্ঠীর আয়োজনে ঐতিহ্যবাহী বৈসু উৎসবের উদ্বোধন করেন।

এদিকে উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, গরয়া নৃত্য ও বৈসু নৃত্য পরিবেশনা এবং ঐতিহ্যবাহী নানা স্টলের আয়োজন করা হয়।


এসময় প্রধান অতিথি বলেন, “সাজেক পর্যটন এলাকায় সকল জাতি ও ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন আমি দেখতে পেয়েছি, তাতে আমি অভিভূত। এখানে যে সম্প্রীতির মেলবন্ধন বিদ্যমান, তা শুধু পার্বত্য চট্টগ্রামের জন্য নয়, সমগ্র দেশের জন্যই অনুকরণীয় হয়ে থাকবে। আমি আশা করি, আমাদের এই সম্প্রীতি ভবিষ্যতেও অটুট থাকবে। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সাজেককে সামনে এগিয়ে নিয়ে যাব।"এসময় আরও উপস্থিত ছিলেন নবাগত অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা।

এই আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে সম্প্রীতির বার্তা আরও সুদৃঢ় হলো বলে স্থানীয়রা মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়