Logo
| বঙ্গাব্দ

লংগদুতে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক

  • আপডেট টাইম : 17-04-2025 ইং
  • 417279 বার পঠিত
লংগদুতে শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আটক
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য জেলা রাঙামাটি লংগদুতে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টায় আব্দুল হামিদ (৫০) নামের এক বৃদ্ধকে আটক করেছে লংগদু থানা পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় নিজ বাড়িতে কন্যা শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে হামিদ।

স্থানীয়রা জানায়, ভিকটিম শিশু কন্যার পরিবারের অন্যরা যখন কৃষি কাজে ঘরের বাহিরে ছিল, ওই সুযোগে হামিদ তাদের বাড়িতে মাছ দেওয়ার অজুহাতে যায়। ঘরে কেউ না থাকায় ফুসলিয়ে ধর্ষণ চেষ্টা করে তখন শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে দেয়।

এবিষয়ে লংগদু থানার তদন্ত ওসি সরজিৎ গুপ্ত বলেন, ঘটনার সাথে সাথেই আমরা অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছি। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়