Logo
| বঙ্গাব্দ

পরীক্ষার্থীদের জন্য বাঘাইছড়ি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

  • আপডেট টাইম : 22-04-2025 ইং
  • 417692 বার পঠিত
পরীক্ষার্থীদের জন্য বাঘাইছড়ি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত মোল্লার পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও কলম পেন্সিল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূর হোসেন জসিম, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য মো. নাছির ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, ছাত্রদল নেতা শামিম, রবিউল, মামুন, শরিফ, ইয়াছিন, কামরুল, হাসান সহ অনেকেই।

ছাত্রদলের এমন ব্যতিক্রমী উদ্যোগে খুবই খুশি এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়া ছাত্র ছাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়