Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 29-04-2025 ইং
  • 410058 বার পঠিত
পানছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্স ফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় দিনব্যাপি "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর পানছড়ির আয়োজনে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" এ উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলার উপ-পরিচালক বাছিরুল আলম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. বাছিরুল আলম বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার, সেচ প্রযুক্তি সম্প্রসারণ। ফল ও সবজির জন্য উত্তম কৃষি চর্চার ধাপসমুহ প্রণয়ন ও বাস্তবায়ন, বীজ সংরক্ষণ, ক্ষতিকর  পোকা ও উপকারী পোকা সম্পর্কে সঠিক ধারণা প্রদান করাই এই প্রকল্পের উদ্দেশ্য।  কৃষকদের স্মার্ট কৃষকে পরিণত করে উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করণ। ফসলের নিবিড়তা এবং বৃদ্ধি ও জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি সম্প্রসারণের ফলে কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে পাহাড়ের কৃষাণ-কৃষাণী উপকৃত হবেন।


কৃষাণ কৃষাণীদের মধ্যে সত্যধন পাড়ার পাটর্নার ফিল্ড স্কুলের সভাপতি  মিহির লাল চাকমা, অবনী পাড়ার সম্পাদক দীপ জ্যোতি দেওয়ান, বিভাষ চাকমা, রসুলপুরের আনোয়ার হোসেন, মিজ উদৃতি চাকমা, হেম রঞ্জন চাকমা বক্তব্য  রাখেন।

এ সময় কৃষকগণ বলেন, পার্টনার ফিল্ড স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা কৃষিতে ফসল উৎপাদন বৃদ্ধির বিষয় ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে অবগত হয়েছি। এছাড়াও বীজ সংরক্ষণ, ক্ষতিকর পোকা ও উপকারী পোকা সম্পর্কে ধারণা, চাষ পদ্ধতি সম্পর্কে জেনেছি। ফলে কৃষিজাত পণ্য উৎপাদন বৃদ্ধি করে আমরা আর্থিকভাবে লাভবান হচ্ছি। এতে ১৮টি স্কুলে ২৫ জন করে কৃষক কৃষাণী অংশ গ্রহণ করি।

অন্যান্যদের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. কফিল উদ্দিন, কৃষি  সম্প্রসারণ কমর্কর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী,  ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,  আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা,  উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হাফেজ নুরুজ্জামান, সহকারী সমবায় অফিসার আইচ্যুক ত্রিপুরা,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম সহ ৫টি ইউনিয়নের মাঠ পর্যায়ের ১৮টি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের নেতৃ স্থানীয় কৃষক কৃষানী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়