Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে মহামারীতে রূপ নিতে চাচ্ছে আত্মহত্যার প্রবণতা

  • আপডেট টাইম : 01-05-2025 ইং
  • 415679 বার পঠিত
নানিয়ারচরে মহামারীতে রূপ নিতে চাচ্ছে আত্মহত্যার প্রবণতা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

নানিয়ারচরে বিষপান করে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে মহামারির মতো ছড়িয়ে পড়ছে উদ্বেগজনক প্রবণতা।


উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ১ নম্বর টিলার বাসিন্দা মোঃ শান্ত মিয়া (বয়স আনুমানিক ১৮-২০) পারিবারিক কলহের জেরে কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।তিনি মোঃ ছগির হোসেনের ছেলে। 


১ মে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা জটিলতা ও মানসিক চাপে পড়ে শান্ত মিয়া এই চরম পদক্ষেপ নেন।


এর আগে গেলো দু মাসে ৭ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং এক জন মারা গিয়েছেন

যা এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্কের জন্ম দিয়েছে।


নানিয়ারচর থানার (ওসি) নাজির আলম জানান 

আমরা স্পষ্টভাবে নানিয়ারচরের আওকল কীটনাশক ব্যাবসায়ীদের বলে দিয়েছি বাগান মালিক ছাড়া অন্য কেউ যেন কীটনাশক কিনতে না পারেন। বিশেষ করে, যদি কোনো নারী কীটনাশক ক্রয়ের চেষ্টা করেন, সেক্ষেত্রে স্থানীয় ইউপি সদস্য কিংবা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তা বিক্রি করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়