Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় উদ্ভোধন

  • আপডেট টাইম : 02-05-2025 ইং
  • 475566 বার পঠিত
পানছড়িতে চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় উদ্ভোধন
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় উদ্ভোধন করা হয়েছে। 


শুক্রবার (০২ মে) বিকাল সাড়ে চারটায় পানছড়ি বাজারে সমিতির নতুন কার্যালয়ে এ আয়োজন করা হয়েছে।  অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান'র সঞ্চালনায় ও সভাপতি মোঃ মাসুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। 


বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী,

পানছড়ি রিপোর্টার্স ইউনিটির  সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, উপজেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন  সহ সমিতির সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়