খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানীর পশুর চামড়া যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সভায় জেলা প্রশাসক বলেন, “কোরবানীর পশুর চামড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও পরিকল্পনা নিশ্চিত করা জরুরি। যেন চামড়া নষ্ট না হয় এবং এর মাধ্যমে দেশের চামড়া শিল্প উপকৃত হয়।” তিনি আরও জানান, স্থানীয় tannery ও ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে যথাযথ সংরক্ষণ ও পরিবহনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফেরদৌসী বেগম,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, চামড়া ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় চামড়া সংগ্রহ, সংরক্ষণ, লবণ মিশ্রণ, পরিবহন এবং ভ্রাম্যমাণ টিম গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন আশাবাদী যে,ঠিক সমন্বয় ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এবছর চামড়া সংরক্ষণে কোনরকম সমস্যা হবে না।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |