খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
শিশুদের অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা—যা শিশু ও কিশোরদের জন্য এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে।
শুক্রবার(১৩ জুন)খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউট কনফারেন্স রুমে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মসূচি। আয়োজন করেছে ইয়েস বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত "ওয়াই মুভস প্রকল্প" এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিষয়বস্তু: শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, জীবনের পাঠ;
এই প্রশিক্ষণের মূল থিম ছিল:শিশু অধিকার: নিজের অধিকার নিয়ে সচেতন হওয়া মানে নিজের প্রতি দায়িত্ববান হওয়া,জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ: বৈষম্য নয়, চাই সমতা ও মর্যাদা,প্রজনন স্বাস্থ্য: নিরাপদ, স্বাস্থ্যসম্মত জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ দিক। শিশু সুরক্ষা: ভয় নয়, সচেতনতা এবং সাহসই আমাদের প্রতিরক্ষা।
প্রশিক্ষণেশিক্ষার্থীদের মাঝে প্রাণ ফিরে আসছে
প্রশিক্ষণে অংশ নিচ্ছেন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা, যারা নিজেরাই হয়ে উঠছে পরিবর্তনের দূত। তাদের চোখে মুখে ভবিষ্যতের আত্মবিশ্বাস, আর কণ্ঠে আছে সাহসিকতার বার্তা।
শিশুদের কণ্ঠে শোনা গেল— “আমরা শুধু শিখছি না, আমরা গড়েও তুলছি নিজেদের—একটা নিরাপদ, সম্মানজনক সমাজের জন্য।”
শুধু প্রশিক্ষণ নয়, শুরু এক নতুন যাত্রার:
এই আয়োজন শুধু একটি কর্মসূচি নয়, বরং তা হয়ে উঠেছে একটি সামাজিক আন্দোলনের সূচনা। যেখানে শিশুরা জানবে, বুঝবে এবং বলবে—“আমাদের অধিকার, আমাদের সম্মান, আমাদের স্বাস্থ্য, এবং আমাদের নিরাপত্তা—আমরা সচেতন, আমরা প্রস্তুত।”
দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ও জেলা ভলান্টিয়ার নিশিতা ত্রিপুরা। এ প্রশিক্ষণে অংশ নেন জেলা এনসিটিএফ সদস্যরা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |