নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ, ভেজাল খাদ্য, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য প্রতিরোধে করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন ২০২৫ খ্রি. মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা বাজারে নকল ও ভেজাল পণ্যের বিস্তার রোধ, কৃষকের জন্য সুলভ মূল্যে সার ও বীজ সরবরাহ এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনসহ সকল পক্ষকে একযোগে কাজ করার কথা বলে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি,সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |