Logo
| বঙ্গাব্দ

রাজস্থলী সরকারি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 24-06-2025 ইং
  • 344596 বার পঠিত
রাজস্থলী সরকারি কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলী সরকারি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিকাল ২ টায় কলেজের সম্মেলন কক্ষে কলেজ অধ্যক্ষ উপানন্দ দাশের সভাপতিত্বে আয়োজিত এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী সরকারি কলেজের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এসময় উপস্থিত বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনে সফলতা অর্জন করার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা অর্জন করে বর্তমান প্রজন্মকে দেশ ও জাতির উন্নতির জন্য ভুমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়