Logo
| বঙ্গাব্দ

দূর্গম দোসরে মারিশ্যা জোনের মানবিক সহায়তা

  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 339728 বার পঠিত
দূর্গম দোসরে মারিশ্যা জোনের মানবিক সহায়তা
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সীমান্তবর্তী দূর্গম দোসরে বেনুবিহার উপসনালয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক ১ হাজার লিটার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অধীনস্থ দোসর বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় দোসর বেনুবিহার উপসনালয়ে সুপেয় পানি সরবরাহের জন্য এই পানির ট্যাংক প্রদান করা হয়।

পানির ট্যাংকটি উপসনালয়ের সভাপতি শান্তি প্রিয় চাকমা ও সাধারণ সম্পাদক রেন্টু চাকমাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বিনয় চাকমার নিকট হস্তান্তর করা হয়।

এসময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যানমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়