Logo
| বঙ্গাব্দ

উক্যছাইংয়ের পরিবারের পাশে চেয়ারম্যান কাজল তালুকদার

  • আপডেট টাইম : 05-08-2025 ইং
  • 324696 বার পঠিত
উক্যছাইংয়ের পরিবারের পাশে চেয়ারম্যান কাজল তালুকদার
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজধানীর মাইলস্টোন ট্রাজেডিতে নিহত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী উক্যছাইং মারমা এরিকসনের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সোমবার (৪ আগস্ট) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া নামক এলাকায় নিহত উক্যছাইংয়ের শোকার্ত পিতা উসাইমং মারমার সাথে সাক্ষাৎ করে তিনি।

এসময় শোকার্ত পরিবারকে তিনি জানান, আমরা সবসময় আপনার পরিবারের সাথে আছি। ধৈর্য ধারণ করুন এবং মনকে শক্ত করুন। সৃষ্টিকর্তা সবকিছু ঠিক করে দিবেন। আপনার যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা পাশে থাকবো।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের রাজস্থলীর দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, গাইন্দ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সোলায়মান, বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়