Logo
| বঙ্গাব্দ

গাইন্দ্যা ইউনিয়নে এ্যাডভোকেসি এন্ড নেটওয়াকিং ফোরাম সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 20-08-2025 ইং
  • 289603 বার পঠিত
গাইন্দ্যা ইউনিয়নে এ্যাডভোকেসি এন্ড নেটওয়াকিং ফোরাম সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২০ জুলাই) সকাল ১১ টায় কারিতাসের রাজস্থলী শাখা অফিসে সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় গাইন্দ্যা ইউনিয়নের এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সকল সদস্যদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। 


গাইন্দ্যা এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভাপতি মংসাচিং মারমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদার, ইউপি সদস্য মেম্রাচিং মারমা, হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. জাহেদুল আলম, ৩৩৪ নং কুক্যাছড়ি মৌজা হেডম্যান মংহাইনু মারমা, শিক্ষক প্রতিনিধি, পাড়া কারবারী সুরেশ চন্দ্র তঞ্চঙ্গ্যা, সাবেক গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উথান মারমা, মাঠ সহায়ক সুকান্ত কুমার তঞ্চঙ্গ্যা মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, মাএনু মারমা, উনুচিং মারমা এবং ডিপু চাকমা। 


সভায় এলাকার বিভিন্ন সমস্যা যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুন গুনিয়া, টাইফয়েডের টিকা গ্রহণ, আগাম শীতকালীন শাকসবজি চাষাবাদ নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় পরবর্তী ৩ মাসে বিভিন্ন পাড়ায় গবাদি পশু-পাখির বিনামূল্যে টিকা প্রদান করা জন্য প্রদক্ষেপ গ্রহণ করার জন্য আলোচনা করা হয়। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা গ্রহণ করার বিভিন্ন প্রক্রিয়াসহ পরিবেশ সুরক্ষা রাখার প্রতি গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়