Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 11-12-2025 ইং
  • 258937 বার পঠিত
রাজস্থলীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা 

অনুষ্ঠিত হয়। 


প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন, রাজস্থলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপানন্দ দাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ। 


প্রস্তুতি সভায় আগামী ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায়  উদযাপন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়