Logo
| বঙ্গাব্দ

রাজস্থলী ও ফারুয়াতে পাকস এর উদ্যোগে শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণ 

  • আপডেট টাইম : 27-12-2025 ইং
  • 154940 বার পঠিত
রাজস্থলী ও ফারুয়াতে পাকস এর উদ্যোগে শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণ 
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ
"শেকড়ের অবিরাম পাহাড়ের টানে, মমত্ব ছড়াবো উষ্ণতার চাদরে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের পাহাড়ি ছাত্র–ছাত্রী কল্যাণ সমিতি (পাকস) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত পাহাড়ি শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।  শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে পাকস এর উদ্যোগে দ্বিতীয় বারের মতো রাজস্থলী উপজেলার ছাইখ্যং পাড়া ও মদন কার্বারী পাড়া গ্রামের মোট ৬০টি পরিবারের মাঝে শীতবস্ত্র এবং ৫০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়াও রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের গোয়ানছড়ি বৌদ্ধ বিহারের আবাসিক ২৫ জন শিক্ষার্থীর জন্যও শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ত্রিরতন চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিংম্রং মৌজার হেডম্যান মংলুসে মারমা। এসময় উপস্থিত ছিলেন ছাইংখ্যং মুখপাড়ার কার্বারী মুইসা অং মারমা, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী শুভাশিষ ভট্টাচার্য, কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বীর কুমার তঞ্চঙ্গ্যা এবং ২নং গাইন্দ্যা ইউনিয়নের ইউডিসি উদ্যোক্তা নিরন্তর তঞ্চঙ্গ্যা, ইনস্টিটিউটের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পাকস এর নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জাগানো এবং অভিভাবকদের মাঝে শিক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার আলোয় পাহাড়ের শিশুদের ভবিষ্যৎ আরও আলোকিত হোক এই প্রত্যাশায় আমাদের মানবিক পথচলা অব্যাহত থাকবে। এছাড়াও উপেক্ষিত ও সুবিধাবঞ্চিত পাহাড়ি শিশু-কিশোরদের জন্য কিছু করার আন্তরিক প্রত্যাশা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়