Logo
| বঙ্গাব্দ

রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম : 22-08-2025 ইং
  • 330746 বার পঠিত
রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিছানা থেকে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, মীর হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৯৫) ও তাদের মেয়ে রাহেনা আক্তার (৪৫)।

প্রতিবেশী জয়নাল আবদীন জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এক মহিলা প্রতিবেশী তাদের বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে হত্যাকান্ডের ঘটনা দেখে। পরে তার চিৎকারে ঘটনা জানাজানি হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়