Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 21-09-2025 ইং
  • 267033 বার পঠিত
দীঘিনালায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাচান আল মামুন, দীঘিনালা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় এক সাম্প্রতিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সর্বস্তরের প্রতিনিধির অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল। এতে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। 

এসময় দীঘিনালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সম্প্রীতির দীঘিনালা গড়তে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গাপূজা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়