Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : 23-09-2025 ইং
  • 261613 বার পঠিত
দীঘিনালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রিপোর্টারঃ N/A

হাচান আল মামুন, দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালা থানা পুলিশ বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে দীঘিনালা থানার এসআই মো. হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রশিকনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রশিকনগরস্থ নিজ বসতবাড়ি থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাল খাঁর ছেলে মো. ফজর আলীকে গ্রেফতার করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে এবং যাবজ্জীবন সাজার রায় কার্যকর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়