নানিয়ারচর প্রতিনিধি
নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেঙ্গল) এর জোন কমান্ডার লে. কর্নেল মশিউর রহমান সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নানিয়ারচর জোনের আওতাধীন বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ১টি বিগ ড্রাম, ১টি বিট ড্রাম এবং ১টি ফুটবল প্রধান শিক্ষকের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাইমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, বাংলাদেশের সেনাবাহিনী সবসময় অসহায় জনগণের পাশে দাঁড়ায় এবং উন্নয়নে ভূমিকা রাখে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |