খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়িতে ৩২০ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ির বিল্লাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী ।
এদিকে অভিযানকালে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সংশ্লিষ্ট সন্ত্রাসী ও তাদের সহযোগী কাঠ পাচারকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে দাবী করে নিরাপত্তা বাহিনী।
এতে ঘটনাস্থল হতে (২৪০ পিস) ৩০১ সিএফটি অবৈধ কাঠ জব্দ করে। জব্দকৃত এসব কাঠের বাজার মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত কাঠসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মানিকছড়ি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
লক্ষীছড়ি জোন জানায়, সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় এই এলাকায় ইউপিডিএফ ও তাদের সহযোগী অবৈধ কাঠ পাচারচক্রের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলের পরিবেশ, বনসম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
বাংলাদেশ সেনাবাহিনী পরিবেশ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |