পানছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের দমদম এলাকায় গলায় উড়না পেঁচানো এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৮টা-১০টার মধ্যে রুমা আক্তার (১৯) নামের এক যুবতী নিজ বাড়িতে ঘরের সিলিং এর সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
মৃতের মা রোকেয়া বেগম জানায়, সকাল ৮টার দিকে মেয়েকে বাড়িতে রেখে গুচ্ছগ্রামের রেশন আনতে যাই। সেখান থেকে ১০টার দিকে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ থাকায় অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙ্গে ঘরে ডুকে মেয়েকে ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখি।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া জানান, মেয়েটি চট্টগ্রামে গার্মেন্টসে কাজ করতো। গত কিছুদিন হয় বাড়ি এসেছে শুনলাম। কেন এভাবে মারা গেলো জানা নাই।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, খবর পেয়ে সংগীয় অফিসার সহ লাশের সুরতহাল করে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেন, কি কারণে মেয়েটি ফাঁস দিয়েছে তা জানা যায়নি। তদন্ত মুলে ব্যবস্থা নেওয়া হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |