হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৮ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে বাঙ্গালহালিয়া ইউনিয়নের বটতলীস্থ দেশী মুন্ডি এন্ড কাবাব হাউজে ৫৮ লিটার চোলাই মদসহ ওসিংমং রাখাইন (৩২), মোঃ আবু তালেব (২৬) এবং মোঃ ওসমান গণি (২৬) নামের তিন মাদক কারবারীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান কামাল বলেন, আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং আসামীদের আদালতে সোপর্দ করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |