খোকন বিকাশ ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও উপজেলা সদর ও পৌরসভা এলাকায় কোনো প্রকার আইডি কার্ড ও স্মার্ট কার্ড ছাড়াই প্রতিদিন পাঁচটি পণ্যবাহী ট্রাকের মাধ্যমে পাঁচটি স্থানে স্থানীয় মানুষের মাঝে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে জেলা শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে এ টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
খাগড়াছড়ি উপজেলা সদর ও পৌরসভা এলাকায় কোনো প্রকার আইডি কার্ড ও স্মার্ট কার্ড ছাড়া শুক্রবার ও সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাঁচটি স্থানে জনসাধারনের মাঝে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। এ পণ্য বিক্রয় কার্যক্রম চলবে ৫মার্চ থেকে আগামী ২২মার্চ পর্যন্ত। তিনদিন পরপর একই স্থানে বিক্রয় কার্যক্রম চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা যায়, স্থানীয় জনসাধারণ জনপ্রতি চিনি প্রতি কেজি ৭০ টাকা, মশুর ডাল ২ কেজি ৬০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও ২ লিটার তেল প্রতি লিটার ১০০ টাকা দরে ক্রয় করতে পারবে। এতে মোট ৪টি পণ্যের ক্রয়মূল্য মোট প্যাকেজের ৪৫০ টাকা দরে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে নিম্ন আয়ের মানুষেরা চাল প্রতি কেজি ৩০ টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি, আটা প্রতি কেজি ২৪ টাকা দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি করে প্রতিদিন শুক্রবার ও সাপ্তাহিক ছুটি ব্যতীত আটা ক্রয় করতে পারবে।
এসময় স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |