Logo
| বঙ্গাব্দ

রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সভা

  • আপডেট টাইম : 03-03-2026 ইং
  • 63798 বার পঠিত
রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সভা
রিপোর্টারঃ N/A
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে রামগড় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে এক মতবিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশাসন পরিচালনায় স্বচ্ছতা দুর্নীতিমুক্ত সেবাপ্রদান এবং স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পগুলোর বাস্তবায়ন ও হালনাগাদ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে কাজ করতে হবে। নাগরিক সেবা ডিজিটালাইজেশন এবং নিয়মিত অংশীজনদের সাথে সভার ওপর জোর দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কৃষি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অন্যান্য প্রশাসনিক সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে সকলকে কাজ করতে হবে। এরআগে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল- মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়