Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

  • আপডেট টাইম : 25-10-2025 ইং
  • 243051 বার পঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
রিপোর্টারঃ N/A

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকখাগড়াছড়ি

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা পরিচালনা করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয়রা গভীর সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চলের মানুষের পাশে সবসময় সেনাবাহিনী যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, এটি তারই প্রতিফলন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়