Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক-১

  • আপডেট টাইম : 25-09-2025 ইং
  • 299229 বার পঠিত
দীঘিনালায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক-১
রিপোর্টারঃ N/A

জাকির হোসেনদীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালায় দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভুক্তভোগী ছাত্রী স্কুলে যাওয়ার পথে বোয়ালখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজ্জাক বোয়ালখালি ইউনিয়নের জামতলি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাজ্জাককে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী ঐ ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১০ ধারায় মামলা দায়ের করেন।

তবে অভিযুক্ত রাজ্জাক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, “আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান এলাকার শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দীঘিনালা থানা পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়