হাচান আল মামুন, দীঘিনালা
চার দফা দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশ মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাউসার আজিজ। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল কাদের শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের দাবিগুলো পেশ করেন-
১. নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন।
২. গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
৩. জুলুম ও স্বৈরাচারের অবসান ঘটানো।
৪. পাহাড় ও চট্টগ্রামকে কেন্দ্র করে সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদ।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের পাশে থাকবে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |